দুর্ঘটনা
কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ! মাঝ আকাশে ফ্লাইটের ইঞ্জিনে আগুন
ডিজিটাল ডেস্কঃ মাঝ আকাশে (mid-air) টার্কিশ এয়ারলাইন্সের (Turkish Airlines) ফ্লাইটে (Flight) আগুন (Fire) লেগে বড় আতঙ্ক তৈরি হয়। ২৩৬ জন যাত্রী নিয়ে TK 727 ফ্লাইটটি (Flight TK 727) নেপালের কাঠমান্ডু (Kathmandu) থেকে ইস্তানবুল (Istanbul) যাচ্ছিল। বিমানটির ডানদিকের (Right-side) ইঞ্জিনে হঠাৎ আগুন দেখা দেয়।
পাইলট অবিলম্বে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এর সঙ্গে যোগাযোগ করেন। বিমানবন্দর (Airport) থেকে দমকল (Fire Brigade) ও জরুরি দল প্রস্তুত রাখা হয়। সবুজ সংকেত পাওয়ার পর বিমানটি সতর্কতার সঙ্গে রানওয়েতে (Runway) নামানো হয়। যাত্রীরা নিরাপদে অবতরণ করেন। বর্তমানে বিমান মেরামতের (Repair) কাজ চলছে। যান্ত্রিক ত্রুটি (Mechanical Fault) কি কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।চ


