রিহ্যাবে খাবার না মেলায় গিলে ফেললেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ, স্তম্ভিত চিকিৎসকরা
Connect with us

স্বাস্থ্য

রিহ্যাবে খাবার না মেলায় গিলে ফেললেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ, স্তম্ভিত চিকিৎসকরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রিহ্যাবে (Rehab) অনিয়ম এবং মানসিক চাপে এমন কাণ্ড ঘটাতে পারেন কেউ— এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটল গাজিয়াবাদে (Gaziabad)। খাবার না পাওয়ার ক্ষোভে এক যুবক গিলে ফেললেন একে একে ২৯টি স্টিলের চামচ (Spoon), ১৯টি টুথব্রাশ (Toothbrush) এবং দু’টি কলম (Pen)। দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তিনি। অবশেষে হাসপাতালে ভর্তি করার পর বেরিয়ে এল শিউরে ওঠা তথ্য। অস্ত্রোপচার করে একে একে বের করা হয় ওই সব জিনিস।

হাপুরের (Hapur) বাসিন্দা বছর ৩৫-এর সচিনকে (Sachin) তাঁর পরিবার পাঠিয়েছিল একটি নেশামুক্তি কেন্দ্রে (De-Addiction Centre)। অভিযোগ, সেখানে খাবারের পরিমাণ ছিল অপ্রতুল। সচিন জানান, “দিনে দু’টোর বেশি রুটি (Roti) দিত না, আর সবজিও (Vegetable) অল্প। কখনও তো শুধু একটা বিস্কুটই (Biscuit) জুটত।”

এই অব্যবস্থা ও অবহেলার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন সচিন। অভিযোগ, ওই কেন্দ্রের স্টিলের চামচ সংগ্রহ করে বাথরুমে গিয়ে সেগুলি ছোট ছোট টুকরো করে গিলে ফেলতেন তিনি। এরপর একে একে টুথব্রাশ, কলমও গিলতে থাকেন। খালি জল খেয়ে এই জিনিসগুলো গিলতেন বলেও তিনি জানান।

দিন যত গড়ায়, ততই বাড়ে পেটের ব্যথা। হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে ও সিটি স্ক্যানে ধরা পড়ে পেটের মধ্যে থরে থরে সাজানো রয়েছে ধাতব জিনিস।

Advertisement
ads

চিকিৎসকরা প্রথমে এন্ডোস্কোপির (Endoscopy) মাধ্যমে সেগুলি বের করার চেষ্টা করেন। কিন্তু সংখ্যায় এত বেশি হওয়ায় ব্যর্থ হন তাঁরা। শেষমেশ অস্ত্রোপচারের (Surgery) মাধ্যমে বের করা হয় ২৯টি চামচ, ১৯টি টুথব্রাশ এবং ২টি কলম। 

চিকিৎসক ড. শ্যাম কুমার বলেন, “এ ধরনের ঘটনা সাধারণত মানসিক রোগীদের ক্ষেত্রেই দেখা যায়। সচিনও এক ধরনের মানসিক সমস্যায় (Mental Health Issue) আক্রান্ত ছিলেন বলেই এই কাজ করেছেন।”

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট রিহ্যাব সেন্টারের খাদ্য ও পরিকাঠামো (Infrastructure) নিয়ে। মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের এমন পরিবেশে রাখার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

Advertisement
ads
Continue Reading
Advertisement