ফাইনালের আগে ভারতীয় শিবিরে অস্বস্তি, চোটে ভুগছেন দুই তারকা ক্রিকেটার
Connect with us

খেলার খবর

ফাইনালের আগে ভারতীয় শিবিরে অস্বস্তি, চোটে ভুগছেন দুই তারকা ক্রিকেটার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অতিরিক্ত গরম (Heat) আর আর্দ্রতা (Humidity)— এই দুইয়ে অস্বস্তিকর আবহাওয়া সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE)। সেখানে নিয়মিত খেলা মানেই বাড়তি চাপ, আর তাতেই বিপাকে ভারতীয় দল। শুক্রবার কার্যত নিয়মরক্ষার ম্যাচে (Dead Rubber Match) নামতে গিয়েই গুরুতর সমস্যায় পড়লেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়— হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)অভিষেক শর্মা (Abhishek Sharma)

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভার বল করার পরই পেশিতে টান (Muscle Strain) অনুভব করেন হার্দিক। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন, তারপরে আর ফেরেননি। অন্যদিকে, অভিষেক ফিল্ডিং করতে গিয়ে নবম ওভারে চোট পান হ্যামস্ট্রিংয়ে (Hamstring)। তাঁর ক্ষেত্রেও একই চিত্র— মাঠ ছাড়ার পর আর ফিরে আসেননি। ডাগআউটে দুজনকেই বরফ লাগিয়ে বসে থাকতে দেখা যায়। 

এই চোট নিয়ে উদ্বেগ বেড়েছে কারণ রবিবারই রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ— এশিয়া কাপ (Asia Cup) ফাইনাল, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan)।

Advertisement
ads

ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel) জানিয়েছেন, “দুজনেই কিছুটা ক্র্যাম্প (Cramp) ও হালকা স্ট্রেন (Strain)-এর সমস্যায় রয়েছে। হার্দিকের অবস্থা আরও স্পষ্ট হবে আজ (শুক্রবার) ও কাল (শনিবার) পর্যবেক্ষণের পর। অভিষেকের চোট তুলনামূলকভাবে গুরুতর নয়।”

অর্থাৎ, হার্দিকের ফাইনালে খেলা এখনো নিশ্চিত নয়। ভারতীয় দলও তাই বাড়তি সতর্কতা নিচ্ছে। শনিবার অনুশীলন (Practice Session) বাতিল করে ঐচ্ছিক পুল সেশন (Optional Pool Session) রাখা হয়েছে। ক্রিকেটারদের বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম (Rest & Sleep) নিশ্চিত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

এই মুহূর্তে গোটা দেশ জানতেও চায়— ফাইনালের আগে কি শেষমেশ সেরা দল নামাতে পারবে ভারত? নাকি হার্দিকের চোট খেলাটি পাল্টে দেবে?

Advertisement
ads
Continue Reading
Advertisement