নাকের সমস্যায় অস্ত্রোপচার করতে চলেছেন দিতিপ্রিয়া রায়, শুটিংয়ের মাঝে রক্তপাত
Connect with us

কলকাতা

নাকের সমস্যায় অস্ত্রোপচার করতে চলেছেন দিতিপ্রিয়া রায়, শুটিংয়ের মাঝে রক্তপাত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শারদীয়ার আমেজ কাটতে না কাটতেই দুঃসংবাদ টেলিপর্দার ‘রানি মা’ দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) অনুরাগীদের জন্য। ব্যস্ত সময়ের মধ্যেই অভিনেত্রীর শারীরিক সমস্যা দেখা দিয়েছে। চলতি সপ্তাহে হঠাৎ শুটিংয়ের সময় তাঁর নাক থেকে গলগল করে রক্ত (Nosebleed) পড়তে শুরু করে।

জানা গেছে, দিতিপ্রিয়ার নাকের হাড়ে (Nasal Bone) একটি পুরনো সমস্যা রয়েছে, যার কারণে মাঝেমধ্যেই এই ধরনের রক্তপাত হতো। এবার সেই সমস্যার স্থায়ী সমাধান করতে তাঁকে অস্ত্রোপচার (Surgery) করতে হচ্ছে।

বুধবার নিজের সোশাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে একটি পোস্ট করে দিতিপ্রিয়া জানান, “আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, এখন পাওয়া যাবে না। পরে আমি নিজেই যোগাযোগ করব।”

সূত্র বলছে, এই অস্ত্রোপচার দুই বছর আগেই হওয়ার কথা ছিল। কিন্তু টানা কাজের চাপে সেটা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত শারীরিক সমস্যার মাত্রা বাড়তে থাকায় এবার আর দেরি না করে চিকিৎসার (Treatment) পথে এগোচ্ছেন অভিনেত্রী।

Advertisement
ads

তবে ভয়ের কিছু নেই। চিকিৎসকরা জানিয়েছেন এটি একটি সাধারণ অস্ত্রোপচার। প্রয়োজনীয় বিশ্রাম (Rest) ও চিকিৎসার পর ফের কাজে ফিরবেন দিতিপ্রিয়া।

‘রানি রাসমণি’ ধারাবাহিকে (Serial) রানি মা’র চরিত্রে অভিনয় করে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই দিতিপ্রিয়াকে এখন দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জীতু কমলের (Jeetu Kamal) বিপরীতে।

Continue Reading
Advertisement