রায়গঞ্জ মেডিক্যালে দেহদান নিয়ে আলোচনা, ৫৯ জন স্বেচ্ছায় এগিয়ে
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ মেডিক্যালে দেহদান নিয়ে আলোচনা, ৫৯ জন স্বেচ্ছায় এগিয়ে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মরণোত্তর দেহদান প্রক্রিয়া নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ (Paschim Banga Bigyan Mancha)। উত্তর দিনাজপুর জেলা কমিটির এক প্রতিনিধি দল শুক্রবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের (Raiganj Government Medical College) অ্যানাটমি বিভাগের প্রধান ডাঃ রুদ্রদেব ময়ূর (Dr. Rudradeb Mayur)-এর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় মূলত মরণোত্তর দেহদান ও অঙ্গদানের সরকারি পদ্ধতি ও আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডাঃ ময়ূর স্পষ্ট করে জানান, এই প্রক্রিয়া যাতে আরও সহজ ও আইনানুগ হয়, তার জন্য নির্দিষ্ট নথিপত্র ও সরকারি নির্দেশিকা মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও বেশি করে প্রচারে নামার জন্য আহ্বান জানান।

বিশেষ এই আলোচনায় উপস্থিত ছিলেন ডাঃ দেবব্রত রায় (Dr. Debabrata Ray), রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সূর্যনারায়ণ চক্রবর্তী (Suryanarayan Chakraborty), জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব মন্ডল (Apurba Mondal) এবং জেলা প্রতিনিধি অনিরুদ্ধ সিনহা (Aniruddha Sinha)।

আলোচনার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে কিছু প্রস্তাব রাখা হয়
১) রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে তাদের নিজস্ব pledge form upload করার জন্য।
২) যারা pledge form জমা করছেন তাদের মহৎ ইচ্ছাকে সম্মান জানানোর ব্যবস্থা করার জন্য।
Anatomy Department এর HOD এই বিষয়ে উদ্যোগ নেবেন জানিয়েছেন এবং আমাদের সাথে পুনরায় আলোচনায় বসতে চেয়েছেন।

Advertisement
ads ads

উল্লেখ্য, ইতিমধ্যেই উত্তর দিনাজপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের (Paschim Banga Bigyan Mancha) মাধ্যমে ৫৯ জন মানুষ মরণোত্তর দেহদান ও অঙ্গদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেছেন। জেলা জুড়ে এই ধরনের সামাজিক ও বৈজ্ঞানিক উদ্যোগ আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই বিজ্ঞান মঞ্চের সক্রিয় ভূমিকা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মরণোত্তর দেহদান সমাজের জন্য এক মহৎ কর্ম। এই উদ্যোগ আগামী প্রজন্মের চিকিৎসা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Continue Reading
Advertisement ads