তাপপ্রবাহে রাজ্যে ফের বন্ধ স্কুল, শুক্র ও শনিবার ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর
Connect with us

রাজ্যের খবর

তাপপ্রবাহে রাজ্যে ফের বন্ধ স্কুল, শুক্র ও শনিবার ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তাল গরমে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। জেলায়-জেলায় তাপপ্রবাহের (Heatwave) দাপট জারি। এমন প্রতিকূল পরিস্থিতিতে রাজ্যের স্কুলপড়ুয়াদের (Students) স্বার্থে মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী শুক্রবার এবং শনিবার, দু’দিন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

তবে পার্বত্য (Hilly) এলাকার স্কুলগুলি এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা নিজের এক্স (X) হ্যান্ডেলে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

Advertisement
ads

এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, ‘কিছু জেলায় তাপপ্রবাহ (Heatwave) পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ (Friday) এবং ১৪.০৬.২৫ (Saturday) তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত থাকবে।’ পাশাপাশি সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

আরও পড়ুনঃমাত্র ১৪ বছরেই ক্রিকেটবিশ্বে চমক, প্রস্তুতি ম্যাচে ৯০ বলে ১৯০ বৈভবের 

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে গরমের (Heat) দাপট শুরু হওয়ার পরই স্কুলে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি—সব স্তরের শিক্ষার্থীদের জন্য সেই ছুটি কার্যকর হয়েছিল ৩০ এপ্রিল থেকে। তবে তখন নির্দিষ্ট করে স্কুল খোলার দিন জানানো হয়নি। বলা হয়েছিল, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ছুটি থাকবে।

এরপর দীর্ঘ গ্রীষ্মকালীন (Summer Vacation) ছুটির পর ২ জুন থেকে রাজ্যের স্কুলগুলি খোলে। কিন্তু গরমের রেশ কাটেনি। ফের রাজ্যের একাধিক জেলায় অসহনীয় তাপমাত্রা।

Advertisement
ads

আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বাভাস, আগামী দু’দিন রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকবে। সেই কারণেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত, যাতে পড়ুয়াদের স্বাস্থ্যের উপর কোনও রকম প্রভাব না পড়ে।

Continue Reading
Advertisement