সর্বোচ্চ নেতার মৃ*ত্যু-কামনা ইরানে, নতুন সুপ্রিম লিডারকে মেনে নিতে নারাজ জনগণ
Connect with us

বিশ্বের খবর

সর্বোচ্চ নেতার মৃ*ত্যু-কামনা ইরানে, নতুন সুপ্রিম লিডারকে মেনে নিতে নারাজ জনগণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রয়াণের পর তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা (Supreme Leader) হিসেবে ঘোষিত হলেও, দেশের অভ্যন্তরে তৈরি হয়েছে তীব্র গণবিক্ষোভ। ইরানবাসী এই বংশানুক্রমিক (Hereditary) ক্ষমতার পালাবদল মেনে নিতে নারাজ। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, তেহরানের বিভিন্ন পাড়ায় মানুষ বাড়ির ছাদ থেকে ‘মোজতবার মৃত্যু হোক’ বলে স্লোগান দিচ্ছেন।

একদিকে যখন নিজের দেশেই জনরোষের মুখে নতুন নেতা, তখন তাঁর সমর্থনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এক বার্তায় মোজতবাকে উদ্দেশ্য করে বলেন, “তেহরানের পাশে রাশিয়া ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি মোজতবার শাসনকে বর্তমান সশস্ত্র আগ্রাসনের (Armed Aggression) বিরুদ্ধে লড়াইয়ে ‘সাহসী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। বিপরীতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, তিনি খামেনেই-পুত্রকে নেতা হিসেবে মেনে নিতে পারছেন না।

Advertisement
ads

এদিকে, ইরানের তেল খনি (Oil Fields) লক্ষ্য করে ইজরায়েলি সেনার ভয়াবহ হামলায় ক্ষুব্ধ আমেরিকা। নির্ধারিত সীমানা ছাড়িয়ে ইজরায়েলের এই ব্যাপক আক্রমণকে ‘ভালো পরিকল্পনা নয়’ বলে কটাক্ষ (Critique) করেছে মার্কিন সামরিক বাহিনীর (US Military) শীর্ষ কর্তারা। দীর্ঘদিনের মিত্র ইজরায়েল ও আমেরিকার মধ্যে এই মতানৈক্য (Disagreement) পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ আর অন্যদিকে আন্তর্জাতিক সমর্থন ও বিরোধের টানাপড়েনে মোজতবার আগামীর পথ যে কণ্টকাকীর্ণ, তা বলাই বাহুল্য।

Continue Reading
Advertisement