জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৫জন শ্রমিকের! কিভাবে ঘটলো দুর্ঘটনা
Connect with us

বিশ্বের খবর

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৫জন শ্রমিকের! কিভাবে ঘটলো দুর্ঘটনা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ফের মর্মান্তিক ঘটনা মুম্বইয়ে। জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়েই বিপত্তি! একসঙ্গে প্রাণ হারালেন ৫জন শ্রমিক। তবে কিভাবে ঘটলো দুর্ঘটনা? কিভাবে মৃত্যু হল ৫জন শ্রমিকের? এখনও পর্যন্ত জানা যায়নি তাদের নাম-ঠিকানা। তাদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন মুম্বই পুলিশ।

রবিবার জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচজন শ্রমিকের। রবিবার ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের নাগপদা এলাকায়। পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে, ওই পাঁচজন শ্রমিক যারা মারা গিয়েছেন তারা সবাই ঠিকা শ্রমিক।

এদিন রবিবাসরীয় সুপুরে তারা মুম্বাইয়ের নাগপদা এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন। সেই সময়ে আচমকাই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ৫জনেরই। ঘটনার পর তড়িঘর খবর দেওয়া হয় মুম্বই দমকল বিভাগে। এরপর তারা এসে ওই ৫জন শ্রমিককে ওই ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। তারপর তড়িঘড়ি তাদের মুম্বইয়ের জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন কর্ত্যবরত চিকিৎসক। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন-প্রকাশ্য রাস্তায় ফের সাংবাদিক খুন! চাঞ্চল্য উত্তরপ্রদেশের সীতাপুরে

Advertisement
ads

ঘটনার বিষয়ে ওই নির্মীয়মান বহুতলের আধিকারিকরা জানিয়েছেন, নাগপদার ডিমটিমকার রোডে, বিসমিল্লাহ স্পেস বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিস্কার করার জন্য নেমেছিলেন ৫জন কর্মী। কাজ করার সময়ে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় তাঁদের। ঘটনাটি ঘটে রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ। ওই কর্মীরা অনেকক্ষণ পরেও উঠে না আসায় খবর দেওয়া হয় দমকলকে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বৃহন-মুম্বাই পুরসভার আধিকারিকরা।

আরও পড়ুন-তেলঙ্গানায় সুড়ঙ্গ বিপদ! ১৬ দিনের মাথায় মিলল এক শ্রমিকের দেহ

Continue Reading
Advertisement