খেজুর নানাগুনে ভরপুর, যা শরীরের জন্যে অত্যন্ত উপকারী। জেনে নিন
Connect with us

বিবিধ

খেজুর নানাগুনে ভরপুর, যা শরীরের জন্যে অত্যন্ত উপকারী। জেনে নিন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : খেজুর পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক।
একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় ১১ ভাগই পূরণ করতে সক্ষম খেজুর। এছাড়াও শরীরের জন্যে বিশেষ উপকারী খেজুর। জেনে নিন –

১) প্রতিটি খেজুরে রয়েছে ২০ থেকে ২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

২) রক্তস্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।

৩) খেজুরে লিউটেন ও জিক্সাথিন থাকায় তা রেটিনা ভালো রাখে।

Advertisement
ads ads

) খেজুরে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফেন, যা সিরোটোনিন হরমোন তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ।

৫) খেজুরে রয়েছে ভিটামিন ‘কে’, যা হাড়কে মজবুত রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

৬) কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রাতভর জলে খেজুর ভিজিয়ে রেখে পর দিন সকালে সেই খেজুর ভেজানো জল পান করুন। দূর হবে কোষ্ঠকাঠিন্য।

৭) স্ট্রেস ও নার্ভাসনেসের কারণে মাথা ব্যথা হলে তা সহজেই দূর করতে পারে খেজুর। খেজুরে রয়েছে ম্যাগনেশিয়াম, ফসফরাস ও প্রচুর পরিমাণে ভিটামিন, যা স্ট্রেস দূর করতে সহায়ক।

Advertisement
ads ads

৮) অনেক সময়ে বয়স বাড়ার সাথে সাথে মুখের চামড়া কুঁচকে যায়। খেজুরে ভিটামিন বি রয়েছে। যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারি। প্রতিদিন সকালে খালি পেটে ৪-৫টি খেজুর নিয়ম করে খেলে দুর হবে বয়সজনিত ছাপ।

Continue Reading
Advertisement ads