Connect with us

আত্মহত্যা

কলেজে আত্মঘাতী ছাত্রী, ‘ফেল করানোর হুমকি ও অর্থ আদায়ের চাপেই আত্মহত্যা’ দাবি সহপাঠীদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফের শিক্ষাঙ্গনে আত্মহত্যার মর্মান্তিক ঘটনা। উদয়পুরে অবস্থিত প্যাসিফিক ডেন্টাল কলেজে হস্টেল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক MBBS ছাত্রী (Student)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কলেজ ক্যাম্পাসে। আত্মঘাতী ছাত্রীর মৃত্যুর পর শিক্ষাকর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ মৃত ছাত্রীর রুমমেট ঘরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় ও দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট (Suicide Note), যেখানে ছাত্রীর লেখা একাধিক অভিযোগে তোলপাড় প্রশাসন ও শিক্ষা মহল।

আরও পড়ুনঃ অপমানে মৃত্যু! শ্লীলতাহানির অভিযোগে মারধরের পর ফাঁস দিয়ে আত্মহত্যা নবম শ্রেণির ছাত্রের

সুইসাইড নোটে দাবি করা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে পরীক্ষার সময়সূচি (Exam Schedule) পিছিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রীদের ইচ্ছামতো ফেল করানো হচ্ছে, এবং অর্থ না দিতে পারলে তাঁদের উপর মানসিক চাপে ফেলা হচ্ছে। আরও লেখা রয়েছে, “Repeated harassment and pressure for money pushed me to this decision.”

Advertisement
ads

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। রাতেই শতাধিক ছাত্রছাত্রী কলেজ গেটের সামনে বিক্ষোভে বসেন। ‘Justice for Victim’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। তাঁদের দাবি, সুইসাইড নোটে যাঁদের নাম রয়েছে, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কলেজে চলছে শাসনের নামে নিপীড়ন ও অর্থনৈতিক চাপ।

ঘটনার তদন্ত শুরু করেছে সুকের থানার পুলিশ (Sukher Police)। ছাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে উঠে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য।

Continue Reading
Advertisement