ভুয়ো খুনের মামলায় চিন্ময় প্রভু জেলে! হিন্দু পুলিশকে খুন করা মেহদির জামিন বাংলাদেশে
Connect with us

বাংলাদেশ

ভুয়ো খুনের মামলায় চিন্ময় প্রভু জেলে! হিন্দু পুলিশকে খুন করা মেহদির জামিন বাংলাদেশে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একবছরেরও বেশি সময় ধরে দেশদ্রোহিতা (treason) মামলায় জেলে থাকা হিন্দু সন্ন্যাসী (Hindu monk) চিন্ময় প্রভু এখনও জামিন (bail) পাননি। অসুস্থ অবস্থায় দিন কাটছে তাঁর। তবে হিন্দু পুলিশ অফিসারকে (police officer) পুড়িয়ে মারার দাবি করা ছাত্রনেতা মেহদি হাসান (Mehdi Hasan) গ্রেফতারের (arrest) একদিন পরই জামিন পেয়ে গেলেন।

মেহদি হাসান হবিগঞ্জ (Habiganj) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির (court appearance) করা হলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক (judge)। মেহদির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার (obstruction of police) অভিযোগ রয়েছে। ২০২৪ সালের অগস্টে হাসিনা বিরোধী বিক্ষোভ (anti-government protest) চলাকালে হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারার দাবি করেছিলেন তিনি।

গ্রেফতারের আগে মেহদি এক ভিডিও (video) বার্তায় বলেন, “পুলিশ অফিসারকে পুড়িয়ে মারার ঘটনায় স্লিপ অফ দ্য টাং (slip of the tongue) হয়েছিল।” বিতর্কের মধ্যে উঠে আসে, মেহদি একসময় ছাত্রলীগ (Chhatra League)েও যুক্ত ছিলেন।

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (Anti-discrimination student movement) এক সদস্যকে পুলিশের হাত থেকে রক্ষা করতে মেহদি থানায় গিয়েছিলেন। সেখানে তিনি পুলিশ অফিসারকে হুমকি দেন এবং বলেন, “বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে (SI Santosh) জ্বালাই।” ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হওয়ায় শাহাদাত হোসেন (Shahadat Hossain), দফতর সম্পাদক, মেহদিকে শোকজ নোটিশ পাঠান।

Advertisement
ads

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকায় (Dhaka) শাহবাগ এবং হবিগঞ্জে সেনা মোতায়েন করা হয়। গ্রেফতারের পর মেহদি হাসান জামিনে মুক্তি পেলেন, যা দেশজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে।

Continue Reading
Advertisement