AI দিয়ে মহিলাদের আপত্তিকর ছবি তৈরি, যুবককে আটক করে প্রকাশ্যে জুতোপেটা
Connect with us

ভাইরাল খবর

AI দিয়ে মহিলাদের আপত্তিকর ছবি তৈরি, যুবককে আটক করে প্রকাশ্যে জুতোপেটা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কানাইপুর (Koanipur) এলাকায় এআই (AI) ব্যবহার করে মহিলাদের ছবি বিকৃত করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে (Bangladeshi youth) স্থানীয় মহিলারা প্রকাশ্যে জুতোপেটা (publicly beaten) করেছেন। অভিযুক্ত প্রান্ত রায় (Pranto Roy)-এর মুদিখানার দোকান ও জেরক্স (xerox) সেন্টার থেকে বহু আধার কার্ডের (Aadhar card) ছবি উদ্ধার করা হয়েছে। অভিযোগ, দোকানে আসা গ্রাহকদের ছবি রেখে তিনি এআই-এর মাধ্যমে আপত্তিকর (objectionable) ছবি তৈরি করতেন এবং তা সামাজিক মাধ্যম (social media)েও প্রকাশ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের একাধিক ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ (WhatsApp) অ্যাকাউন্টে (accounts) এসব ছবি পোস্ট হতো। বয়স নির্বিশেষে (regardless of age) সকল মহিলার ছবি বিকৃত করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এক যুবতী জানিয়েছেন, “আমার স্কুলের বন্ধু। তিনি অনেক বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন। আমার বান্ধবীর ছবি ভিডিও আকারে তৈরি করেছেন। সাত-আটটি অ্যাকাউন্টে ছবি পোস্ট হয়েছে।”

স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা চক্রবর্তী (Shampa Chakraborty) বলেন, “এই ছেলেটার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। প্রচুর মেয়ের ছবি তুলে এসব করেছে। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিক।” রবিবার, ক্ষিপ্ত মহিলা সমাজের একাংশ অভিযুক্তকে পুলিশ ফাঁড়িতে (police outpost) পৌঁছে দেন। পুলিশ অভিযুক্তকে (accused) আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তার ল্যাপটপ ও ট্যাব (laptop & tablet) থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ (evidence) উদ্ধার করেছে।

Continue Reading
Advertisement