সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আবেদন রেশন ডিলারদের
Connect with us

রাজ্যের খবর

সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আবেদন রেশন ডিলারদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৬ সেপ্টেম্বর : দুয়ারে রেশন নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন মামলাকারী রেশন ডিলাররা। উল্লেখ্য, বুধবার দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করায় এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা।

দুয়ারে রেশন প্রকল্পের পাইলট পর্ব শুরু হতেই কয়েক জন রেশন ডিলার দাবি করেছেন, প্রকল্পের জন্য বিপুল খরচ বহন করতে পারবেন না। আদালতের কাছে তাঁরা জানান, “রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় রেশন বণ্টন আইনের পরিপন্থী। প্রকল্পটি একাধারে খরচ সাপেক্ষ। সেই সঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে পরিমাণ অর্থ ও কর্মচারী প্রয়োজন, তাও অধিকাংশ রেশন ডিলারদের কাছে নেই।”রাজ্যের পক্ষ থেকে পালটা জানানো হয়েছে, রেশন প্রাপকের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। এর বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। আপাতত পাইলট প্রজেক্ট চলছে। এরপর সাধারণের কাছ থেকে কী পরিমাণ সাড়া মেলে, সেটা দেখার পর সরকার প্রয়োজনে রেশন আইন সংস্কার করবে। আপাতত শুধু সেপ্টেম্বর মাসের জন্য এটা একটি পরীক্ষামূলক প্রকল্প। রাজ্যের এই যুক্তি মেনে নিয়ে বিচারপতি অমৃতা সিং (Amrita Singh) রেশন ডিলারদের আবেদন খারিজও করে দেন। আদালত জানিয়ে দেয়, এটা যেহেতু এখনও পর্যন্ত একটি পরীক্ষামূলক প্রকল্প তাই এতে হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। বিবৃতি জারি হওয়ার পর কোনও মামলা হলে সেটা খতিয়ে দেখা হবে।বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে আপিল মামলা দায়ের করে রেশন ডিলারদের সংগঠন। তাতে সিঙ্গলবেঞ্চের রায়ে ডিলারদের বক্তব্য সঠিকভাবে শোনা হয়নি বলে দাবি করা হয়েছে। মামলাটি গ্রহণ করেছে আদালত। তবে গুরুত্বপূর্ণ বলে মনে না হওয়ায় এখনো শুনানির দিনক্ষণ জানায়নি হাইকোর্ট।