করোনা অতিমারিতে রেশন ডিলারদের কাজের উপহার দিলেন মুখ্যমন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

করোনা অতিমারিতে রেশন ডিলারদের কাজের উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ ফেব্রুয়ারি : রাজ্যের রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হচ্ছে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ রেশন ডিলার সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

পাশাপাশি রেশন ডিলারশিপের আবেদন করার ক্ষেত্রে কার্যনির্বাহী মূলধনের পরিমাণ পাঁচ থেকে কমিয়ে দু’লক্ষ টাকা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রেশন ডিলাররা কর্মরত অবস্থায় মারা গেলে তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা আর্থিক সাহায্যও দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। লকডাউনে রেশন ডিলারদের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাকালে সাধারণ মানুষকে খাবার পৌঁছে দিতে তাঁরা যে ভূমিকা নিয়েছেন সেজন্য রেশন ডিলারদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে রেশন ব্যবস্থায় দুর্নীতি নিয়েও ডিলারদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভুয়ো রেশন প্রাপকদের জন্য বরাদ্দ খাদ্য শস্য, চাল-গম খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। রেশন ডিলার সম্মেলনে এদিন কেন্দ্রীয় সরকারকেও তিনি তীব্র ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ চাল কিনলেও এরাজ্যকে বঞ্চিত করা হচ্ছে।

Continue Reading
Advertisement