"দুয়ারে রেশন" প্রকল্পে সায় নেই। কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী
Connect with us

দেশ

“দুয়ারে রেশন” প্রকল্পে সায় নেই। কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৬ জুন : করোনাকালে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কিন্তু সেই প্রকল্প বাতিল করে দিয়েছে কেন্দ্র। তারপরই প্রকাশ্যে কেন্দ্রকে তীব্র প্রশ্নবানে বিদ্ধ করলেন অরবিন্দ কেজরিবাল।

তাঁর দাবি, “দুয়ারে রেশন চালু করার দুই দিন আগেই কেন্দ্র সরকার সেটা বন্ধ করে দিল। যদি পিৎজা, বার্গার, স্মার্টফোন এবং জামাকাপড় হোম ডেলিভারি হয় তবে রেশন কেন বাড়ি অবধি পৌঁছনো হবে না?”তিনি আরও বলেন, ”কেন্দ্রের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দেয়, যে দেশে রেশন মাফিয়াদের ক্ষমতা ঠিক কতটা? প্রকল্পের সূচনার ৭ দিন অতিক্রমের আগেই তা থামিয়ে দিতে পারলেন তাঁরা।”উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেজরীবালও দিল্লিবাসীর দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। সোমবার থেকে চালু হওয়ারও কথা ছিল সেই প্রকল্পটির। কিন্তু তার আগেই ওই প্রকল্প কেন্দ্রের তরফে বন্ধ করতে বলা হয়।দিল্লি সরকারের এই পরিকল্পনায় লক্ষ লক্ষ গরিব এবং নিম্নবর্গীয় দিল্লীবাসী উপকৃত হতে পারতেন জানিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, কোন যুক্তিতে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটিকে বন্ধ করেছে। কেজরীবাল বলেন, “কেন্দ্রকে করজোরে আমার আবেদন, দয়া করে আমাদের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার অনুমতি দিন।”প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কয়েকদিন আগে জানিয়েছিলেন, গরিব পরিবারের ৭২ লক্ষ মানুষকে এই মাসে ১০ কেজি রেশন দেবে দিল্লি সরকার। যার অর্ধেক খরচ বহন করবে রাজ্য সরকার বাকি অর্ধেক আসবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে। দিল্লির মুখ্যমন্ত্রী জানান ৭২ লক্ষ মানুষ প্রতি মাসেই ভর্তুকি-যুক্ত ৫ কেজি রেশন পাবেন। তবে এই মাসে তা সম্পূর্ণ বিনামূল্যে। দিল্লি সরকার ৫ কেজি রেশন ও কেন্দ্র ৫ কেজি রেশন বিনামূল্যে দেবে, সব মিলিয়ে এই মাসে ১০ কেজি রেশন পাবেন তাঁরা।

 

 

Advertisement
ads