দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর
Connect with us

দেশ

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২২ মে :  অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের সংঘাত সর্বজন বিদীত। আর সেই সংঘাতের মধ্যেই দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন জ্যোতির্ময় কর (Jyotirmoy Kar)। শুক্রবার পুর ও নগরোয়ন্নন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, জোতির্ময় কর বরাবরই অধিকারী পরিবারের বিরোধী বলেই পরিচিত। সে কারণে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। দল যা দায়িত্ব দিয়েছে তাই পালন করবেন বলেই জানিয়েছেন জ্যোতির্ময় কর। উল্লেখ্য গত বছরের ১৯ ডিসেম্বর দলবদল করেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। এরপরই তৃণমূলের সঙ্গে সংঘাত তৈরি হয় তাঁর। সেই সময় দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দুর সাংসদ বাবা শিশির অধিকারীকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাময়িকভাবে সেই সময় রামনগরের বিধায়ক অখিল গিরিকে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়। বর্তমানে তিনি রাজ্যের মৎস্যমন্ত্রী। শুক্রবার পুর ও নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের (Digha Sankarpur Development Authority) নতুন চেয়ারম্যান হলেন জ্যোতির্ময় কর। এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ কাঁথি থেকে তাঁর প্রার্থীও করা হয়েছিল। তবে জ্যোতির্ময় জিততে পারেননি। বরাবরই অধিকারী পরিবারের বিরোধী হিসাবে পরিচিত জ্যোতির্ময়। একাধিকবার শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন তিনি। তাই রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন অধিকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্যই জ্যোতির্ময় করকে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান করা হল।

Continue Reading
Advertisement