ক্যাপসনঃ রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি,প্রতিবাদ মিছিল কংগ্রেসের
Connect with us

রাজ্যের খবর

ক্যাপসনঃ রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি,প্রতিবাদ মিছিল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২০ নভেম্বর : রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। যার সরাসরি দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পুলিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি জানাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।

এদিন জদুবাবু বাজারের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ ও প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। রাজ্যের সর্বত্র বোমা এবং অস্ত্র কারখানার হদিশ মিলছে। তারই প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিক দের মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানান যে রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। দিকে দিকে বোমা এবং অস্ত্র উদ্ধার হচ্ছে, অন্য রাজ্য থেকে ভাড়াটে খুনিদের গল্পকথা দেওয়া হচ্ছে। এমন কি নির্বাচিত প্রতিনিধিরা সুরক্ষিত নেই বলে অভিযোগ প্রদীপ প্রাসাদের। অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের অভিযোগ নারী নির্যাতন থেকে বিরোধীদের বাড়ী অগ্নিসংযোগ এবং খুনের ঘটনা তার প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল।