ভোটার তালিকায় ‘ব্রাজিলিয়ান রহস্য’! হরিয়ানায় একই ছবিতে ২২ ভোট — প্রমাণসহ দাবি রাহুলের
Connect with us

প্রতারণা

ভোটার তালিকায় ‘ব্রাজিলিয়ান রহস্য’! হরিয়ানায় একই ছবিতে ২২ ভোট — প্রমাণসহ দাবি রাহুলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা (Haryana Assembly) নির্বাচনে ভোট কারচুপি নিয়ে ফের সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, হরিয়ানায় এক ব্রাজিলিয়ান মডেলের (Brazilian model) ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে, বিভিন্ন নামে — যেমন সীমা, সুইটি, সরস্বতী, রেশমি। রাহুল বলেন, “এই মহিলা কে? কোথা থেকে এল? কেউ কি জানে?”

রাহুল অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি কেন্দ্রিয়ভাবে পরিচালিত অপারেশন (centrally orchestrated operation), যার মাধ্যমে ভোট ফলাফল পরিবর্তন করা হয়েছে। তাঁর দাবি, যদি এই কারচুপি না হত, কংগ্রেস হরিয়ানায় “ঝড় তুলে জয়লাভ করত।”

তিনি আরও জানান, হরিয়ানার মোট ভোটার সংখ্যা প্রায় ২ কোটি, এর মধ্যে ২৫ লক্ষ ভোটার ভুয়ো বা অবৈধ। বিস্তারিত হিসেবে রাহুল উল্লেখ করেন — ৫.২১ লক্ষ ডুপ্লিকেট ভোটার, ৯৩,১৭৪ অবৈধ ভোটার এবং ১৯.২৬ লক্ষ বাল্ক ভোটার। “প্রায় প্রতি ৮ জন ভোটারের মধ্যে একজন ভুয়ো — প্রায় ১২.৫%,” রাহুল বলেন। একটিমাত্র ছবিতে ২২৩টি ভোটার আইডি তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

Advertisement
ads

রাহুল হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি (Nayab Saini)কেও কটাক্ষ করেন, ভোটের ফলাফলের পর মুখ্যমন্ত্রীর হাসি “সব পরিকল্পনামাফিক হয়েছে” প্রমাণ করছে।

রাহুলের সাংবাদিক বৈঠকের মাঝেই নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, “হরিয়ানার ভোটার তালিকা নিয়ে কোনও আপিল জমা পড়েনি। ভুয়ো ভোট সন্দেহ থাকলে বুথেই অভিযোগ করা যেত।”

এটি রাহুলের তৃতীয় সাংবাদিক বৈঠক ভোটার তালিকা সংশোধন (Voter List Correction) নিয়ে। এর আগে তিনি “ভোটার ডিলিশন” ও “ভোটার অ্যাডিশন স্ক্যাম”-এর অভিযোগ তুলেছিলেন। এবার তিনি যে “হাইড্রোজেন বোমা (Hydrogen bomb)” ফাটিয়েছেন, তা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement