খুন
একাদশীর সকালেই রক্তাক্ত কাণ্ড! রাস্তার ধারে যুবকের গলার নলি কাটা দেহ
ডিজিটাল ডেস্কঃ একাদশীর (Ekadashi) সকালেই ভয়ঙ্কর চিত্র সামনে এলো দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুরে (Baruipur)। রাস্তায় পড়ে থাকতে দেখা গেল এক অজ্ঞাতপরিচয় যুবকের (Unidentified Youth) গলার নলি কাটা (Slit Throat) রক্তাক্ত দেহ (Dead Body)। মৃতদেহের ঠিক পাশেই ছড়ানো অবস্থায় পাওয়া যায় মদের বোতল (Liquor Bottle), ঠান্ডা পানীয় (Soft Drink) ও জলের বোতল (Water Bottle)।
ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বারুইপুর পূর্বে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায়। কাঠের ব্রিজের কাছে রাস্তায় দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কে (Panic) কেঁপে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবক স্থানীয় নন। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশের অনুমান, মদের আসরে (Liquor Session) ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন (Murder) করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মদের বোতল ছাড়াও ঝোপের ধারে ছড়িয়ে থাকা প্লাস্টিকের গ্লাসও (Plastic Glass) উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, একাধিক ব্যক্তি ওই আসরে উপস্থিত ছিল।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রায় প্রতিদিনই রাতে মদের আসর বসে। ভাঙা বোতলের কাচ ছড়িয়ে থাকে রাস্তায়। অসামাজিক কার্যকলাপ (Anti-Social Activities) রীতিমতো নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হুমকিও (Threat) দেওয়া হয় বলে অভিযোগ।
বিসর্জনপর্ব (Immersion Ceremony) চলাকালীন এই রক্তাক্ত ঘটনাকে ঘিরে চাঞ্চল্য (Sensation) ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পুলিশের তদন্ত অব্যাহত।


