রাজ্যের খবর
দুর্গাপুজোর রাতে অপ্রীতিকর ঘটনা, মদ্যপ অবস্থায় রাস্তায় ধরা ট্রাফিক ইন্সপেক্টর
ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Puja) দশমীর রাতে ডিউটিরত (On Duty) অবস্থায় নেশায় (Drunk) টালমাটাল ট্রাফিক ইন্সপেক্টর (Traffic Inspector)! দাঁড়িয়ে থাকার ক্ষমতাই যেন হারিয়ে ফেললেন তিনি। কার্যত রাস্তায় লুটিয়ে (Collapse) পড়লেন ওই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর (Serampore) বটতলায়। মুহূর্তেই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় সেই ভিডিও (Video)।
অভিযোগ প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নেয় প্রশাসন (Administration)। চন্দননগর (Chandannagar) পুলিশ কমিশনারেট অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ (Closed) করেছে। দুর্গাপুজোর সময় যাতে কোনওরকম অপ্রীতিকর (Unpleasant) পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বিশেষ নজরদারি চালাচ্ছিল পুলিশ। ঠিক সেই সময়ই কর্তব্যরত ইন্সপেক্টরের এই আচরণে হতবাক সাধারণ মানুষ (Public)।
ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, উর্দিধারী এক ট্রাফিক ইন্সপেক্টর দাঁড়াতে পারছেন না। নেশার ঘোরে টলতে টলতে রাস্তায় পড়ে যাচ্ছেন তিনি। তা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, জনতার একাংশ ওই পুলিশকর্মীর সঙ্গে মারধর (Assault) করেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁকে কোনওরকমে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ঘটনা সামনে আসতেই চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। পাশাপাশি, তাঁর সঙ্গে হওয়া মারধরের ঘটনাটিও খতিয়ে দেখা হবে।


