রাজনীতি
বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে বিজেপির মিছিল, যানজটে রাস্তায় আটকে তৃণমূল সাংসদ
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন, হত্যা (Killing) ও অগ্নিসংযোগের (Arson) ঘটনার প্রতিবাদে শনিবার পানিহাটিতে (Panihati) পথে নামে বিজেপি (BJP)। মৌলবাদীদের (Extremists) হিংসার বিরুদ্ধে স্লোগান তুলে মধ্যমগ্রাম–সোদপুর রোডে (Madhyamgram–Sodepur Road) মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এর জেরে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় তীব্র যানজট (Traffic Jam) তৈরি হয়।
এই মিছিলের মাঝেই আটকে পড়েন দমদমের তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায় (Sougata Roy)। শনিবার সন্ধ্যায় পানিহাটি উৎসব (Panihati Festival) উদ্বোধনে যাওয়ার পথে তাঁর গাড়ি মিছিলে আটকে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পরিস্থিতি বুঝে তিনি গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে, পরে অটোয় (Auto Rickshaw) চড়ে গন্তব্যে পৌঁছন।
এ প্রসঙ্গে সৌগত রায় বলেন, “সন্ধ্যা ৬টার সময় রাস্তা অবরোধ করা হয়েছিল। প্রায় ৫০ জন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে (Burning Tyres) বিক্ষোভ দেখায়। এতে বড় সংঘাত (Clash) হতে পারত, তাই আমি ঝুঁকি নেইনি।” তিনি আরও বলেন, এভাবে রাস্তা আটকে মিছিল করা ঠিক নয়।
অন্যদিকে, বিক্ষোভের নেতৃত্বে থাকা বিজেপি নেতা জয় সাহা (Joy Saha) জানান, “বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদেই এই মিছিল। সিএএ (CAA) করে কেন্দ্র সরকার (Central Government) আগেই হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়েছে। তৃণমূলের মিছিলেও সাধারণ মানুষের ভোগান্তি হয়।”
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সৌগত রায়ের মত, ভারত সরকারের (Indian Government) কূটনৈতিক স্তরে আরও সক্রিয় হওয়া প্রয়োজন।


