দেশে বাড়ছে করোনা সংক্রমণ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু নিয়ে চিন্তায় কেন্দ্র
Connect with us

দেশ

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, মহারাষ্ট্র ও তামিলনাড়ু নিয়ে চিন্তায় কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : করোনা সংক্রমণের গ্রাফ প্রায় প্রতিদিনই উঠানামা করছে। কোন দিন বেশি। আবার কোনদিন কম। কিন্তু টিকাকরণ ও নানা পদক্ষেপ সত্ত্বেও করোনা কিছুতেই যেন বিদায় নিতে চাইছে না। বুধবারও দেশে করোনার সংক্রমিত হয়েছে প্রায় ১৫ হাজার৷

এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৯৮৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে কিছু কম। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৫১৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৩৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে সামান্য বেশি। তবে পরপর কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে। অন্যদিকে লকডাউন, কঠোর স্বাস্থ্যবিধি সত্ত্বেও তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ। গড়ে প্রায় ১৫ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। ব্যতিক্রম হল না বুধবারও। যেভাবে দেশে দৈনিক আক্রান্ত এবং অ্যাকটিভ কেস বাড়ছে, তাতে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই পারে দেশে।