৯০ বছরে পা, দলাই লামার বড় ঘোষণা ঘিরে বিশ্বজুড়ে আলোড়ন
Connect with us

ধর্ম

৯০ বছরে পা, দলাই লামার বড় ঘোষণা ঘিরে বিশ্বজুড়ে আলোড়ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দলাই লামার (Dalai Lama) পরে আর কেউ থাকবেন না—বছরের পর বছর ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তিব্বতপ্রেমী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনে। সেই সংশয় এবার নিজেই কাটিয়ে দিলেন ১৪তম দলাই লামা তেনজিং গ্যাতসো (Tenzin Gyatso)। জানালেন, ৬০০ বছরের প্রথা বজায় থাকবেই। তিনি প্রয়াণের পরও নতুন দলাই লামার নির্বাচন হবে। আর সেই দায়িত্ব থাকবে গাদেন ফোদ্রাং ট্রাস্টের (Gaden Phodrang Trust) হাতে।

আগামী ৬ জুলাই ৯০ বছর পূর্ণ করবেন দলাই লামা। তার আগেই এই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশ্ববন্দিত ধর্মগুরু। বারবার অহিংসার বার্তা দেওয়া দলাই লামা বলেন, মঙ্গোলিয়া, রাশিয়া, চিন সহ বহু দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কাছ থেকে তাঁর কাছে অনুরোধ এসেছে—দলাই লামার ধারাবাহিকতা যেন রক্ষা করা হয়। সেই অনুরোধের প্রেক্ষিতেই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ কন্যা বাঁচাও, মমতা হঠাও—স্লোগানে কসবা অভিযানের নেতৃত্বে শুভেন্দু অধিকারী

তবে এই ঘোষণায় রীতিমতো ক্ষুব্ধ বেজিং। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং (Mao Ning) জানিয়ে দেন, দলাই লামার পুনর্জন্ম বেছে নেবে চিনা সরকার। ‘সোনার পাত্রে থাকা নাম’ থেকেই বাছাই হবে পরবর্তী ধর্মগুরু, এবং সেটা অবশ্যই সরকারি অনুমোদিত প্রক্রিয়ায়।

Advertisement
ads

তিব্বতের স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক এই ধর্মগুরুর ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে চিনের সঙ্গে সংঘাত এবার আরও স্পষ্ট। তবে তেনজিং গ্যাতসো স্পষ্ট করে দিয়েছেন, পরবর্তী দলাই লামা হবেন বৌদ্ধ সম্প্রদায়ের ইচ্ছা ও ঐতিহ্য অনুযায়ী, কোনও রাজনৈতিক হস্তক্ষেপে নয়।

Continue Reading
Advertisement