জ্বালানীর দাম বৃদ্ধির ফলে বাজারে জিনিসপত্র অগ্নিমূল্য, নির্বিকার কেন্দ্র
Connect with us

বাজার দর

জ্বালানীর দাম বৃদ্ধির ফলে বাজারে জিনিসপত্র অগ্নিমূল্য, নির্বিকার কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বাজারে জিনিসের দাম আগুন। কিছুদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ টাকায়, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।

পেঁয়াজের আচমকা এই মূল্যবৃদ্ধি গোটা রাজ্য জুড়েই ৷ পাইকারী ব্যবসায়ীরা বলছেন মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজের আমদানি না হওয়াতেই স্থানীয় পেঁয়াজের দাম বাড়ছে। উল্লেখ্য পেট্রোপণ্যের (petroleum products) দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ সহ অন্যান্য জিনিসের দাম (Onion price)। বাজারে নাসিকের (Nasik) পেঁয়াজের ঘাটতি থাকায় এই মূল্যবৃদ্ধি বলে দাবি বিক্রেতাদের। নাসিকের পেঁয়াজের সঠিক যোগান না থাকায় চাহিদা বেড়েছে রাজ্যে উৎপন্ন পেঁয়াজের। কিন্তু সেই পেঁয়াজেও টান পড়ায় বাড়ছে দাম। ফলে পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের৷ অবিলম্বে পেট্রল ডিজেলের দাম কমানোর দাবি তুলেছেন তাঁরা৷ এঘটনায় হঠকারী সিদ্ধান্তের জেরে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দল প্রতিদিনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুধু পেট্রল ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। যে গ্যাস কিছুদিন আগেও ৬০০ টাকায় পাওয়া যেত, এই গ্যাস এখন প্রায় হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে। মানুষের কাঁধে এই বাড়তি বোঝা চাপিয়ে আখের বিজেপির কিছু লাভ হবে কি না তা সময় বলবে। তবে সামনে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে জ্বালানীর দাম বাড়িয়ে কেন্দ্র রাজকোষ ভরতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের।

Continue Reading
Advertisement