ফের মহার্ঘ্য পেট্রোল ডিজেল, ক্ষুব্ধ সাধারণ মানুষ
Connect with us

বাজার দর

ফের মহার্ঘ্য পেট্রোল ডিজেল, ক্ষুব্ধ সাধারণ মানুষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৫ মে : পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পর্ব শেষ হতেই ঊর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম (Fuel prices)। বুধবারও ফের দাম বাড়ল জ্বালানির। এই নিয়ে টানা দ্বিতীয় দিন।

জানা গিয়েছে, দেশজুড়ে ১৯ পয়সা পর্যন্ত বেড়েছে লিটারপিছু পেট্রলের (Petrol) দাম। রাজধানী দিল্লিতে এদিন এক লিটার পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০.৭৪ টাকা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে এক লিটার পেট্রল মিলছে ৯৭ টাকা ১২ পয়সায়। এ শহরেও দামী হয়েছে পেট্রল। কলকাতায় (Kolkata) এক লিটার পেট্রলের দাম ৯০.৭৬ টাকা থেকে বেড়ে হল ৯০.৯২ টাকা। অর্থাৎ এখানে পেট্রলের দাম বেড়েছে ১৬ পয়সা। অন্যদিকে, আরেক মহানগর চেন্নাইয়ে পেট্রল মিলছে লিটারপ্রতি ৯২.৭০ টাকায়। সাধারণ মানুষের অভিযোগ, পেট্রোপণ্যের দাম লাগাতার বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশঃ বাড়ছে। শাক, সবজি থেকে শুরু করে মাছ সবকিছুর দাম বাড়ছে। খাদ্য দ্রব্যের পাশাপাশি অন্যান্য জিনিসের দামও বেড়ে যাচ্ছে। যা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ৷ একে তো করোনা উর্দ্ধমুখি, তার ওপর যদি জিনিসের দাম বাড়তে থাকে তাহলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের অর্ধাহারে দিন কাটবে। ফল বিজেপির আচ্ছেদিনের প্রতিশ্রুতি যে ভাঁওতাবাজি ছিল তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

Continue Reading
Advertisement