বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে কলকাতায় জারি গ্রেপ্তারি পরোয়ানা
Connect with us

ভাইরাল খবর

বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে কলকাতায় জারি গ্রেপ্তারি পরোয়ানা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৭ সেপ্টেম্বর : প্রতারণার অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেন নি তিনি। সেই অভিযোগে ২০১৮ সালে অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ।

সেই মামলাতেই এবার কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল নায়িকা জারিন খানের বিরুদ্ধে। শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ।তর ফলেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান।কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তবে জারিনের ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেন নি অভিনেত্রী।