"আমাকেও গ্রেফতার করুন।", পোস্টার কান্ডে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর
Connect with us

দেশ

“আমাকেও গ্রেফতার করুন।”, পোস্টার কান্ডে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ মে : করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্র বিরোধী পোস্টার দেওয়ায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।সেই ঘটনার বিরুদ্ধেই এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাহুল গান্ধী সহ অন্য নেতারা।

কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক মনোভাবের অভিযোগ তুলে সরব হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।ঘটনায় ধৃতদের পাশে দাঁড়িয়ে রবিবারের টুইটে হিন্দি ও ইংরেজি দুটো ভাষাতেই রাহুল গান্ধী লেখেন, “আমাকেও গ্রেফতার করুন।” কেন্দ্রের বিরুদ্ধে যে পোস্টারের জন্য অনেককে গ্রেফতার করা হয়েছে, সেরকম একটি পোস্টারের কথাগুলি কালো ব্যাকগ্রাউন্ডের উপর লিখে পোস্ট করেছেন রাহুল নিজেও। তাতে লেখা আছে, “মোদীজি, কেন আপনি আমাদের শিশুদের জন্য তৈরি টিকা বিদেশে পাঠিয়েছেন?”পোস্টার দেওয়ার জন্য গ্রেফতারিকে কটাক্ষ করে টুইটারে রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম লিখেছেন, “উদযাপন করুন, এটাই বাকস্বাধীনতা। শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেই বাদ পড়তে হবে। তাই দিল্লি পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।”সম্প্রতি ভ্যাকসিনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দিল্লির পোস্টার মামলায় ২৫ জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

Continue Reading
Advertisement