ভাইরাল খবর
অমিত শাহকে খুনের অভিযুক্ত বলার পরিণতি! ৭ বছর পর জামিনে রাহুল গান্ধী
ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডের বহু প্রতীক্ষিত মানহানি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার চাইবাসার এমপি-এমএলএ আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি, যা গ্রহণ করে আদালত তাঁকে interim bail মঞ্জুর করে।
ঘটনাটি ২০১৮ সালের। কংগ্রেসের একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে উদ্দেশ করে রাহুল বলেছিলেন, “খুনের অভিযোগ থাকা ব্যক্তি কেবল বিজেপিতেই সর্বভারতীয় সভাপতি হতে পারেন, কংগ্রেসে নয়।” এই মন্তব্যকে ঘিরেই ‘defamatory remark’-এর অভিযোগ তুলে প্রতাপ কুমার নামে এক ব্যক্তি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
আরও পড়ুনঃ উদয়নকে ‘ঘরে ঢুকিয়ে’ রাখার হুঁশিয়ারি অর্জুনের, কুকুরের সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ উদয়নের
এতদিন রাহুল একাধিকবার সমন পেলেও হাজির হননি। ফলে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে non-bailable warrant জারি করে আদালত। পরে তিনি ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেন। আদালতের শর্তানুসারে ৬ আগস্টের মধ্যে তাঁকে হাজির হতে বলা হয়।
শেষমেশ বুধবার আদালতে গিয়ে রাহুল জামিন পান। তাঁর আইনজীবী জানান, আদালতের পরবর্তী নির্দেশ অনুসারে মামলার কার্যক্রম এগোবে। কংগ্রেস শিবিরে এই সিদ্ধান্ত ঘিরে কিছুটা স্বস্তির আবহ।
