প্রায় ১২০০ মিটার এলাকা নদী ভাঙনের মুখে! আতঙ্ক এলাকায়
Connect with us

রাজ্যের খবর

প্রায় ১২০০ মিটার এলাকা নদী ভাঙনের মুখে! আতঙ্ক এলাকায়

Dwip Narayan Chakraborty

Published

on

প্রশাসনিক কর্তারা বারংবার পরিদর্শন করেছেন এলাকা। কিন্তু কাজ না হওয়ায় ফের নদী ভাঙনের কবলে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ছিট বড়লাউকুঠি গ্রামের বাসিন্দারা। সংকোশ ও রায়ডাক নদীর প্রায় ১২০০ মিটার এলাকা ভাঙনে মুখে পরায় এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ফের নদী ভাঙন দেখা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া।

ফের সংকোশ ও রায়ডাক নদীর ভাঙনে ছড়াচ্ছে উদ্বেগ।নদী ভাঙ্গনের কবলে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউকুঠি গ্রামের বাসিন্দারা। বর্ষা শুরুর আগে সংকোশ ও রায়ডাক নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ছিট বড়লাউকুঠি এলাকার বাসিন্দারা। আবারও নতুন করে ১২০০ মিটার ভাঙন দেখা দেওয়ায় ঘুম উড়েছে স্থানীয়দের। এর আগে এই এলাকা নদী ভাঙনের কবলে পরে।

ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে প্রায় কয়েক হাজার কৃষি জমিসহ বসত ভিটে। সেকারনে অস্তিত্ব সংকটে পরেন অসংখ্য কৃষিজীবী পরিবার। ছিট বড়লাউকুঠি গ্রামের প্রচুর আবাদি জমি ও ঘরবাড়ি বিলীন হয়েছে নদীর গ্রাসে। নদী যেভাবে ক্রমে বসতির দিকে এগিয়ে আসছে, তাতে গ্রামের বাকি বসত ভিটেটুকু নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন-জঙ্গলে ট্রেনের হুইসল শুনে চমকে উঠলো হাতি! পেছোতেই মৃত্যু বনকর্মীর

Advertisement
ads

তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের অসম সংলগ্ন এই ছিট বড়লাউকুঠি গ্রাম। সংকোশ এবং রায়ডাক নদী এই গ্রাম পঞ্চায়েত থেকে বিচ্ছিন্ন করেছে গোটা গ্রামকে।ভাঙন প্রতিরোধ কমিটির দীর্ঘ আন্দোলনের ফলে সেচ দপ্তরের উদ্যোগে এলাকায় ৮০০মিটার বোল্ডারের বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও আবারও নতুন করে ১২০০ মিটার এলাকা ভাঙনের কবলে পরেছে। ভাঙনের ফলে এক-তৃতীয়াংশ এলাকাই বিলীন হয়েছে নদীগর্ভে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত দপ্তর থেকে বিডিও অফিস এমন কি সেচ-দপ্তরের কাছেও বারংবার জানানো হয়েছে অভিযোগ।কিন্তু মেলে নি কোন সূরোহা।এরএর আগেও প্রশাসনিক কর্তারা কয়েকবার এলাকা পরিদর্শন করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।

নদী ভাঙনের কবলে এলাকা।যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি গেরুয়া শিবির।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমন করেছেন বিজেপির মন্ডল সভাপতি। যদিও এ ব্যাপারে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস।

আরও পড়ুন-ভাঙরি ক্রেতা সেজে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে আটক যুবক

Advertisement
ads
Continue Reading
Advertisement