প্রতীক্ষা শেষে মুক্তি পেল 'রাধে'র পোস্টার, শেয়ার করলেন সলমন খান
Connect with us

বিনোদন

প্রতীক্ষা শেষে মুক্তি পেল ‘রাধে’র পোস্টার, শেয়ার করলেন সলমন খান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : বহুদিন পর অবসান অপেক্ষার। অবশেষে সামনে এল ‘রাধে’র পোস্টার।শনিবার দুপুরে মুক্তি পেল সলমনের নতুন ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর পোস্টার। স্বয়ং রাধে ওরফে সলমান খান তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্টারটি শেয়ার করেছেন।

সলমনের সুঠাম চেহারা, হাতে পিস্তল এবং মুখ জুড়ে গাম্ভীর্য। পোস্টারটি ওয়ান্টেডের কথা মনে করিয়ে দেয়। এই ছবিটিও পরিচালনা করবেন প্রভুদেবা। উল্লেখ্য ‘রাধে’ তৈরি হওয়ার পরে বহুদিন থেকেই তার মুক্তি নিয়ে টালবাহানা চলছিল। ওটিটির পরিবর্তে সিনেমাহলে ছবিটি মুক্তি করার আবেদন জানিয়ে সলমনকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকেরা। উল্লেখ্য আগামী ১৩ই মে সিনেমাহলে মুক্তি পেতে চলেছে ‘রাধে’ সিনেমা।

https://www.instagram.com/p/CMWVHwClTow/?igshid=hr0fjyxh71a6