বারুইপুরে দেওয়া প্রতিশ্রুতি পূরণ! শনিবার সূর্যপুর নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

বারুইপুরে দেওয়া প্রতিশ্রুতি পূরণ! শনিবার সূর্যপুর নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বারুইপুরের (Baruipur) সূর্যপুরে (Suryapur) নতুন পুলিশ ফাঁড়ি (Police Outpost) তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই ঘোষণার মাত্র চার দিনের মধ্যেই ফাঁড়ির নির্মাণকাজ শেষ হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। শনিবার এই নতুন ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি ফের নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করতে পারেন।

গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই সময় পরিবারের পক্ষ থেকে সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবি জানানো হয়। এরপরই তিনি এক সপ্তাহের মধ্যে ফাঁড়ি তৈরির আশ্বাস দেন। প্রয়োজনে ভাড়াবাড়ি (Rented Building) নিয়েও দ্রুত ফাঁড়ি চালু করার নির্দেশ দিয়েছিলেন। এরপরই জেলা পুলিশ দ্রুত জমি চিহ্নিত করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে।

পুলিশ ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী বারুইপুরে পৌঁছতে পারেন। প্রথমে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন। এরপর গণপিটুনিতে (Mob Lynching) নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে। তারপর নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। গোটা কর্মসূচির সময়সীমা প্রায় ৪৫ মিনিট।

এদিকে, নাবালিকা ধর্ষণ ও খুনের (Rape and Murder) ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডি (CID)-র হাতে তুলে দেওয়া হয়েছে। ফরেনসিক (Forensic) দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে, গণপিটুনি ও হিংসায় (Violence) উসকানির অভিযোগে পুলিশ, এসটিএফ (STF) এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে গত তিন দিনে মোট ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন।

Advertisement
ads ads

প্রসঙ্গত, সূর্যপুরে এতদিন একটি পুলিশ ক্যাম্প (Police Camp) থাকলেও সেখানে লিখিত অভিযোগ দায়েরের ব্যবস্থা ছিল না। অভিযোগ জানাতে স্থানীয়দের প্রায় ১০ কিলোমিটার দূরের বারুইপুর থানায় যেতে হতো। নতুন পুলিশ ফাঁড়ি চালু হলে এলাকার বাসিন্দারা স্থানীয় স্তরেই এফআইআর (FIR) দায়ের করতে পারবেন। প্রশাসনের মতে, এর ফলে আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত পুলিশি পদক্ষেপ এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে। এখন শনিবারের উদ্বোধন এবং মুখ্যমন্ত্রীর বারুইপুর সফর ঘিরেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর।

Continue Reading
Advertisement ads