অবশেষে প্রকাশ্যে অভিষেকের আপ্ত সহায়ক! সিআইডির তলব ভবানী ভবনে সুমিত রায়
Connect with us

রাজনীতি

অবশেষে প্রকাশ্যে অভিষেকের আপ্ত সহায়ক! সিআইডির তলব ভবানী ভবনে সুমিত রায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (Personal Assistant) সুমিত রায়। শনিবার সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ ভবানী ভবনে (Bhavani Bhavan) পৌঁছন তিনি। শালবনির জমি সংক্রান্ত প্রতারণা মামলায় (land fraud case) সিআইডির তলবে সাড়া দিয়েই তাঁর এই হাজিরা।

সিআইডি সূত্রে খবর, শুক্রবার রাতে সুমিতের কলকাতার বাড়িতে গিয়ে তাঁকে নোটিস (notice) দেওয়া হয়। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে হাজির হয়ে তদন্তে সহযোগিতা (cooperation) করার নির্দেশ ছিল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই সেখানে পৌঁছে যান সুমিত। সংবাদমাধ্যমের একাধিক প্রশ্ন থাকলেও তিনি কোনও মন্তব্য করেননি।

শালবনির জমি মামলায় তদন্তের সূত্রে সুমিতের নাম সামনে আসে। পাশাপাশি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেফতারের (arrest) পরই সুমিতকে ঘিরে তদন্তে তৎপরতা বাড়ে বলে জানা যায়।

এর আগে সুমিতের খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিল। দীর্ঘ তল্লাশি (search) চালিয়েও তাঁর সন্ধান মেলেনি বলে তদন্তকারীদের দাবি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) এবং লুকআউট নোটিস (lookout notice) জারির কথাও সামনে আসে।

Advertisement
ads ads

এদিকে সুমিতের বিরুদ্ধে নতুন করে আরও দু’টি মামলা দায়ের হয়েছে বলে তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন। সব মিলিয়ে একাধিক এফআইআর (FIR) রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেফতারি এড়াতে রক্ষাকবচের (legal protection) আবেদনও করেছেন তিনি। দ্রুত শুনানির আবেদন হাইকোর্টে খারিজ হলেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সুমিত।

এবার সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হওয়ায় শালবনি জমি মামলায় তদন্তকারীরা তাঁর কাছ থেকে কী তথ্য পান, সেদিকেই নজর রয়েছে। তাঁর বয়ান (statement) রেকর্ড করে মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন গোয়েন্দারা।

Continue Reading
Advertisement ads