একই পরিবারে চার ধর্মের সহাবস্থান! বিক্রান্তের পরিবার যেন ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিচ্ছবি
Connect with us

বিনোদন

একই পরিবারে চার ধর্মের সহাবস্থান! বিক্রান্তের পরিবার যেন ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিচ্ছবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ‘মুসাফির ক্যাফে’ (Musafir Cafe)-র চন্দর চরিত্রে এই মুহূর্তে দর্শকদের প্রশংসা কুড়োচ্ছেন অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey)। অভিনয়ের পাশাপাশি এবার তাঁর ব্যক্তিগত জীবনের এক অনন্য দিকও আলোচনায়। একই পরিবারের সদস্যদের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান—চার ধর্মের বিশ্বাসের সহাবস্থান যেন ধর্মনিরপেক্ষতার (Secularism) এক বাস্তব ছবি।

এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, তাঁর বাবা জলি মাসে খ্রিস্টান এবং ধর্মীয় রীতিনীতি (Rituals) মেনে চলেন। তাঁর মা মিনা মাসে শিখ ধর্মাবলম্বী। অন্যদিকে, তাঁর ভাই মাত্র ১৭ বছর বয়সে পরিবারের অনুমতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম রাখেন মঈন। বিক্রান্ত নিজে হিন্দু ধর্মে বিশ্বাসী এবং সেই ধর্মের রীতিনীতি মেনে চলেন।

ভাইয়ের ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে পরিবারের অবস্থানও স্পষ্ট করেন অভিনেতা। তাঁর কথায়, বাবা ছেলেকে জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত যদি তাঁকে শান্তি দেয়, তাহলে তিনি যেন এগিয়ে যান। যদিও এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের পরিবারকে একসময় কটাক্ষের (Criticism) মুখেও পড়তে হয়েছিল।

বিক্রান্তের স্ত্রীও হিন্দু। তবে তাঁদের সন্তানের ধর্মীয় পরিচয় (Religious Identity) নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাননি তাঁরা। অভিনেতা জানান, সন্তানের জন্মের শংসাপত্রে ধর্মের ঘরটি ফাঁকা রাখা হয়েছে। তাঁর মতে, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। ভবিষ্যতে সন্তান নিজের মতো করে ধর্মীয় পরিচয় বেছে নিক—এটাই তাঁর ইচ্ছা।

Advertisement
ads ads

বিক্রান্ত আরও বলেন, মানুষই ধর্ম সৃষ্টি করেছে। তাই তিনি মন্দির, মসজিদ এবং গির্জা—সব জায়গাতেই যান এবং সেখানেই শান্তি খোঁজেন। তাঁর আশা, তাঁর সন্তানও মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন (Division) না করে সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা নিয়ে বড় হবে।

এদিকে ‘মুসাফির ক্যাফে’-র দ্বিতীয় মরশুমের (Season 2) ইঙ্গিতও দিয়েছেন বিক্রান্ত। অসম্পূর্ণ প্রেমের গল্পকে এগিয়ে নিয়ে নতুন মরশুমে চন্দর, সুধা ও প্রীতির সম্পর্কের সমীকরণ আরও নতুন মোড় নিতে পারে বলে আভাস মিলেছে।

Continue Reading
Advertisement ads