মোদীর পর নবান্নে আবু তাহের-খলিলুর! দুই সাংসদের বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা
Connect with us

ভাইরাল খবর

মোদীর পর নবান্নে আবু তাহের-খলিলুর! দুই সাংসদের বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাতরাশ-বৈঠকে (Breakfast Meeting) দেখা গিয়েছিল মুর্শিদাবাদের তিন ‘বেসুরো’ সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানকে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শনিবার নবান্নে পৌঁছে গেলেন আবু তাহের ও খলিলুর রহমান। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

গত কয়েকদিন ধরেই এই তিন সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে চর্চা চলছে। এনডিএ-ঘনিষ্ঠতা নিয়ে তাঁদের দ্বিমতের জেরে মঙ্গলবার দিল্লিতে এনডিএ সাংসদদের বৈঠকে অনুপস্থিত ছিলেন তাঁরা। এরপরই তাঁদের তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়।

এর মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিন সাংসদ। বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায় ও অসিত মালও। পরদিন শুক্রবার সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত প্রাতরাশ বৈঠকে যোগ দেন আবু তাহের, খলিলুর ও ইউসুফ। ফলে তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়ে।

শুক্রবারের বৈঠক শেষে আবু তাহের জানান, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের (Minority) বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সাংসদদের নিজেদের নির্বাচনী এলাকায় কাজের পরিধি বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

Advertisement
ads ads

শনিবার নবান্নে আবু তাহের ও খলিলুর রহমানের বৈঠকে মূলত মুর্শিদাবাদের বিভিন্ন সমস্যা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নিজেদের লোকসভা এলাকার একাধিক দাবিও তাঁরা তুলে ধরেছেন।

তবে দিল্লিতে মোদী-শাহের সঙ্গে পরপর বৈঠকের পর নবান্নে তাঁদের উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও এই সাক্ষাৎকে দলবদলের চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখার মতো কোনও প্রকাশ্য ঘোষণা এখনও নেই।

আপাতত দুই সাংসদের বক্তব্যে প্রশাসনিক যোগাযোগ এবং নিজেদের এলাকার জনস্বার্থই (Public Interest) অগ্রাধিকার পাচ্ছে। তবে তাঁদের পরবর্তী রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে বঙ্গ রাজনীতির।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads