মিথ্যে অপবাদে এক গৃহবধূ ও তার দুই কিশোরী মেয়ের ওপর হামলা প্রতিবেশী যুবকের, আশঙ্ককজনক অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে
Connect with us

মালদা

মিথ্যে অপবাদে এক গৃহবধূ ও তার দুই কিশোরী মেয়ের ওপর হামলা প্রতিবেশী যুবকের, আশঙ্ককজনক অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১ জুন : ঝাড়ফুঁক করার অপবাদ দিয়ে এক গৃহবধূ ও তার দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠলো কতিপয় প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রামনাথপুরে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় এলাকার এক আম বাগান পাহাড়া দিয়ে দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন অর্চনা মণ্ডল। সেসময় ঝাঁড়ফুক করার অপবাদ দিয়ে অর্চনা মন্ডলের ওপর চড়াও হয় প্রতিবেশী ভোলা ঘোষ, রতন মন্ডল সহ তার সঙ্গীরা। মারধোরের পাশাপাশি হাঁসুয়া দিয়ে অর্চনাকে কোপ দিতে শুরু করে তারা। মাকে বাঁচাতে গিয়ে জখম হয় দুই মেয়ে সুইটি ও সন্ধ্যা মণ্ডল।তাদের চিৎকারে স্থানীয়রা ছূটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। তড়িঘড়ি তাদের ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত অর্চনা মন্ডলের মেয়ে সুইটি মন্ডল জানিয়েছেন, সোমবার সন্ধ্যেয় এলাকার বাসিন্দা শংকর দাসের আমবাগান পাহাড়া দিয়ে মার সঙ্গে ফিরছিলো তারা। সেসময় আচমকাই মাকে ঝাঁড়ফুক করার মিথ্যে অপবাদ দিয়ে হাজির হয় ভোলা ঘোষ, রতন দাস ও অন্যান্যরা। আগে থেকেই তারা মাকে ঝাঁড়ফুক করার অপবাদ দিত। মাকে হাঁসুয়া দিয়ে কোঁপ মারে তারা। হাঁসুয়ার আঘাতে গুরুতর জখম হয় মা। মাকে বাঁচাতে গিয়ে মারধোর করা হয় তাদের দুই বোনকে। এরপরে তাদের চিৎকারে ছুটে আসে আশেপাশের লোকজন। লোক দেখে পালিয়ে যায় ভোলা ঘোষ ও অন্যান্যরা। তাদেরকে আনা হয় হাসপাতালে।যদিও অর্চনা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবার ভোরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পারিবারিক বিবাদের জেরে এই গন্ডগোলের ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।