দেশের খবর
মহাকাশে সাহসিকতার স্বীকৃতি! শুভাংশু শুক্লা পাচ্ছেন অশোক চক্র
ডিজিটাল ডেস্কঃ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) অশোক চক্র (Ashoka Chakra) সম্মানে ভূষিত হতে চলেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) প্রায় ১৮ দিন থাকার সময় ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করে, তিনি ভারতকে (India) বিশ্ব মঞ্চে উজ্জ্বল করেছেন।
অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) মিশনে তিন সহকর্মীর সঙ্গে মহাকাশে পাড়ি দেন তিনি। মাইক্রোগ্র্যাভিটি, শারীরিক চাপ ও কঠিন পরীক্ষার মধ্যে তিনি দৃঢ়তা বজায় রেখে সব কাজ সম্পন্ন করেছেন। মহাকাশ থেকে ফিরে প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) স্প্ল্যাশডাউন (Splashdown) করে দেশে আসেন। দিল্লিতে জাতীয় পতাকা ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
লখনৌ (Lucknow) জন্মস্থান শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে স্নাতক ও ২০০৬ সালে বায়ুসেনায় যোগদান করেন। তিনি এখন গগনযান (Gaganyaan) মিশনের প্রস্তুতিতে রয়েছেন। তার এই কৃতিত্ব ভারতীয় মহাকাশ ইতিহাসে গর্বের অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।


