সংসদে ভোটাভুটির আগেই বড় চাল! মধ্যরাতে মহিলা সংরক্ষণ আইন কার্যকর কেন্দ্রের
Connect with us

দেশের খবর

সংসদে ভোটাভুটির আগেই বড় চাল! মধ্যরাতে মহিলা সংরক্ষণ আইন কার্যকর কেন্দ্রের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election) লক্ষ্য করে বড় রাজনৈতিক পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বৃহস্পতিবার গভীর রাতে জারি করা গেজেট নোটিফিকেশন (Gazette Notification)-এ জানানো হয়েছে, ১৬ এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর (Implemented) হচ্ছে ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন (Women’s Reservation Act 2023)।

রাষ্ট্রপতির অনুমোদন (Presidential Assent) পাওয়ার প্রায় আড়াই বছর পর এই আইনটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রকের (Law Ministry) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবিধান (১০৬তম সংশোধনী) আইন, ২০২৩-এর ধারা অনুযায়ী ১৬ এপ্রিল ২০২৬-কে কার্যকর হওয়ার দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এদিকে সংসদে (Parliament) বর্তমানে ডিলিমিটেশন বিল (Delimitation Bill) এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত একাধিক সংশোধনী (Amendments) নিয়ে আলোচনা চলছে। আজ বিকেল ৪টায় এই বিলের ওপর ভোটাভুটি (Voting) হওয়ার কথা। তার কয়েক ঘণ্টা আগেই আইন কার্যকর করায় রাজনৈতিক মহলে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

তবে আইন কার্যকর হলেও এখনই মহিলারা ৩৩ শতাংশ আসন (Reservation) পাবেন না। এর জন্য প্রয়োজন ডিলিমিটেশন বা লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণ (Constituency Redrawing)। ২০২৭ সালের জনগণনা (Census) সম্পন্ন হওয়ার পর এই প্রক্রিয়া শেষ হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে মহিলারা সংরক্ষণের সুবিধা পাবেন।

Advertisement
ads

মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি হওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, সংসদে নতুন বিল ও সংশোধনী নিয়ে আলোচনা চলাকালীন পুরনো আইন কার্যকর করে সরকার সংসদীয় প্রক্রিয়াকে (Parliamentary Process) এড়িয়ে যেতে চাইছে। বিশেষ করে লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার প্রস্তাব নিয়ে বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলে মত অনেকের।

‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ কার্যকর হলে লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভায় (State Assembly) মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সরকারের দাবি, এটি দেশের আইনসভাগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব (Representation) বৃদ্ধিতে এক যুগান্তকারী পদক্ষেপ।

Advertisement
ads
Continue Reading
Advertisement