প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
Connect with us

রাজ্যের খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ মার্চ : প্রাথমিক টেটের (Primary TET) মাধ্যমে শিক্ষক নিয়োগের কলকাতা হাইকোর্টের (Calcutta HC) সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। ফলে যে ১৬,৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের কাজ থমকে গিয়েছিল তা ফের শুরু করতে আর কোনও বাধা রইল না। যাঁরা ইতিপূর্বেই নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও আর অনিশ্চয়তা রইল না।

উল্লেখ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রাথমিক টেটে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১৬ ফেব্রুয়ারি ১৬,৫০০ শূন্যপদের মধ্যে প্রথম ধাপে ফল প্রকাশ করা হয় ১৫,২৮৪ জনের। এরপর নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। ঘটনায় গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এরপর বুধবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলার গুরুত্ব বুঝে বৃহস্পতিবারই শুনানি হয়। তাতেই সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, মেধা তালিকা শুধু ওয়েবসাইটে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিআই (DI) অফিসে টাঙাতে হবে। এছাড়া প্রাইমারি টেট সংক্রান্ত অন্যান্য মামলা ফের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ।