আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী। কমিশনের তরফে সতর্কবার্তা বিজেপি নেতাকে
Connect with us

রাজ্যের খবর

আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী। কমিশনের তরফে সতর্কবার্তা বিজেপি নেতাকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ এপ্রিল : দিলীপ ঘোষ, রাহুল সিনহার পর নজরে শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবার স্পষ্ট জানানো হয়, কোনওরকম ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক করা থেকে তিনি যেন বিরত থাকেন। সেইসঙ্গে জানানো হয়েছে, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, নন্দীগ্রামে প্রচার চলাকালীন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে কটাক্ষ করেন। সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে তাঁকে শোকজ করে কমিশন। ৮ এপ্রিল তাঁকে কমিশনের নোটিশ ধরানো হয়। এরপর ৯ই এপ্রিল কমিশনের পাঠানো নোটিশে জবাবও দেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি জানিয়েছেন, তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিপ্রায় তাঁর নেই। তাঁর কোনও মন্তব্যে কেউ কোনও আঘাত পান সেটা তিনি চান না। একইসঙ্গে ভোট নেওয়ার জন্য সাম্প্রদায়িকতা আশ্রয় তিনি নেননি। তিনি ও তাঁর দল গণতন্ত্র ও নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল। চিঠিতে তিনি দাবি করেছেন, তিনি কোনও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। কিন্তু শোকজের জবাবে শুভেন্দু অধিকারীর উত্তরে সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। জানানো হয়েছে, আদর্শ আচরণবিধির ২ ও ৩ নম্বর প্যরা লঙ্ঘন করেছেন বিজেপি নেতা। যার ফলে ফের তাঁর কাছে নোটিশ গিয়েছে। পাশাপাশি বক্তব্য নিয়ে আরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে তাঁকে।

Continue Reading
Advertisement