দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদে। তদন্তে পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদে। তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ১০ এপ্রিল : হেমতাবাদের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত লাগোয়া একটি ওষুধের দোকান ও বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার। ইতিমধ্যে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা জিয়াউল করিম তাঁর স্ত্রী ও পুত্রকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। শনিবার সকালে বাড়ি ফিরে দেখেন, দোকান ও ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এরপরই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। সিড়ি ঘরের অ্যাডবেস্টার ভেঙে ভেতরে ঢুকে ঘরে ও দোকানে থাকা নগদ টাকা এবং সোনার অলঙ্কার নিয়ে দুষ্কৃতিরা চম্পট দিয়েছে বলে অভিযোগ৷ সব মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যাক্তি। বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ঢিল ছোঁড়া দুরত্বে এই চুরির ঘটনায় রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ।