হেমতাবাদে প্রচারে অভিনবত্ব বাম শিবিরের
Connect with us

উত্তর দিনাজপুর

হেমতাবাদে প্রচারে অভিনবত্ব বাম শিবিরের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ০৭ এপ্রিল : দোরগোড়ায় কড়া নাড়ছে উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচন। জোর কদমে প্রচারে নেমেছে নয়টি বিধানসভা কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। দিনরাত এক করে দলীয় সমর্থকদের সাথে নিয়ে প্রচারে ব্যাস্ত প্রার্থীরা।

লক্ষ্য একটাই ক্ষমতা দখল। এবারে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে অভিনব প্রচার করল ছন্দম নাট্য সংস্থা। বুধবার হেমতাবাদ বাসস্ট্যান্ড এবং বাঙালবাড়ি এলাকায় পথনাটিকার মাধ্যমে সিপিআইএম প্রার্থী ভূপেন্দ্রনাথ বর্মণের সমর্থনে প্রচার করা হয়। এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বাম নেতৃত্ব। ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সম্পাদক মর্তুজা আলি সর্দার, গৌতম মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।

Continue Reading
Advertisement