করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী !!! রয়েছেন হোম আইসোলেশনে
Connect with us

দেশ

করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী !!! রয়েছেন হোম আইসোলেশনে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ এপ্রিল : করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। টুইট করে নিজেই সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছি। রাজ্যের সকলের কাছে অনুরোধ আপনারা সঠিক ভাবে করোনা বিধি মেনে চলুন, সুস্থ থাকুন।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।দিন কয়েক আগেই আগরতলার সূর্যমণি নগরে দলীয় সভায় গিয়েছিলেন বিপ্লব দেব। তবে, মঞ্চে বেশিক্ষণ ছিলেন না তিনি। তাঁর জ্বর ছিলো। মঙ্গলবার তাঁর নমুনা পরীক্ষা হয়। বুধবার সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে গোটা দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কড়া বিধিনিষেধও জারি করেছে রাজ্য সরকার। এমনকী জোর দেওয়া হয়েছে টিকাকরণ প্রক্রিয়াতেও। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই বিমানে করে আগরতলা পৌঁছয় করোনা ভ্যাকসিনের ৫৬ হাজার ৫০০ ডোজ। এমবিবি বিমানবন্দরে ইন্ডিগোর একটি বিমানে পুণের সিরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ড রাজ্যে পৌঁছয়। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় ভ্যাকসিন দেওয়া। রাজ্যের ১৫টি সেন্টারে টিকাকরণ চলছে।বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। ত্রিপুরায় বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৫১।

Continue Reading
Advertisement