স্বপ্ন সার্থক করতে একরত্তিকে ককপিঠে বসিয়ে আকাশে ওড়ালেন রাহুল
Connect with us

দেশ

স্বপ্ন সার্থক করতে একরত্তিকে ককপিঠে বসিয়ে আকাশে ওড়ালেন রাহুল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ এপ্রিল : একরত্তি ছেলেটির স্বপ্ন আকাশের বুকে ভেসে বেড়ানো। ভবিষ্যতে একজন পেশাদার পাইলট হতে চায় ছোট্ট অদ্বৈত। বিমান ওড়ানোর ইচ্ছের কথা জানিয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। ব্যাস, এতেই মিলল সুযোগ। কিভাবে বিমান চলে তা নিজে চোখে চাক্ষুস করল অদ্বৈত। তাও আবার ককপীঠে বসে।

এমন বিরল সুযোগ ক’জনই বা পায়? তবে তিনি যে সুযোগ করে পারেন তা ঠারে ঠারে বুঝিয়ে দিলেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল সকলের সঙ্গে শেয়ার করলেন কেরলের (Kerala) ছোট্ট অদ্বৈতর স্বপ্নের কথা। সেই সঙ্গে মনে করিয়ে দিলেন, এমন সমাজ ও পরিকাঠামো গড়তে হবে যেখানে এমন বালকদের স্বপ্নকে সত্যি করে তোলা সম্ভব হবে। রাহুল নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ৫০ বছরের রাজনীতিবিদকে কথা বলতে দেখা যাচ্ছে ৯ বছরের অদ্বৈতের সঙ্গে। রাহুল তাঁর থেকে জানতে চান, বড় হয়ে সে কী হতে চায়। তখনই অদ্বৈত জানায়, সে বড় হয়ে পাইলট হতে চায়। সেকথা শুনে পরের দিনই তার জন্য বিশেষ ব্যবস্থা করেন রাহুল। দেখা যায়, বিমানের ককপিটে ছোট্ট ছেলেটি বসে রয়েছে। সেখানে কংগ্রেস নেতা ও বিমান চালক মিলে তাকে বিমান চালানোর কলাকৌশল সম্পর্কে শেখাচ্ছেন। রাহুল গান্ধীর বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও ছিলেন একজন পেশাদার পাইলট। যদিও পরে তিনি মায়ের হাত ধরে রাজনীতিতে নামেন।

Continue Reading
Advertisement