উলুবেড়িয়া দক্ষিণের তারকা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের
Connect with us

রাজনীতি

উলুবেড়িয়া দক্ষিণের তারকা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ এপ্রিল : হাসপাতালে আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত হলেন উলুবেড়িয়া দক্ষিণের তারকা বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

জানা যায়, মঙ্গলবার ভোটগ্রহণ চলাকালীন উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই কর্মীকে দেখতেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে যান প্রার্থী। সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। বিজেপির অভিযোগ, হাসপাতালের বাইরে পাপিয়া অধিকারীর সাথে থাকা কর্মীদের মারধর শুরু করে তৃণমূল। সেসময় প্রার্থী বাধা দিতে গেলে তাঁকে চড় ও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে পুলিশ থাকলেও তাঁরা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ বিজেপি-র। প্রার্থী ছাড়াও আরও কিছু বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও দাবি করে পদ্ম শিবিরের। নিরাপত্তারক্ষীরা সেখান থেকে প্রার্থীকে কোনওমতে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন বলে জানা গিয়েছে। পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য, এদিন সকালেও পাপিয়া অধিকারীর সঙ্গে একপ্রস্থ বচসা বাধে তৃণমূল কর্মীদের। উলুবেড়িয়ার মহামায়াতলা স্কুলের বুথে ঢুকতে পাপিয়া অধিকারীকে বাধা দেয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ।
এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মন্তব্য, “তৃণমূল বুঝে গিয়েছে যে উলুবেরিয়া দক্ষিণে ওরা হারছে। তাই আমার উপর এবং আমার দলের ছেলেদের উপর এই আক্রমণ। ভোটে হার-জিত তো রয়েইছে। কিন্তু এরকম আচরণ কাম্য নয়। এই ঘটনার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনের দ্বারস্থ হব।”

Continue Reading
Advertisement ads