তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা
Connect with us

ভাইরাল খবর

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রায়গঞ্জ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৫ এপ্রিল :  তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। ভূমিকম্প আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ।

এই মুহূর্তে অনেকেই ঘরে যেতে ভয় পাচ্ছেন কারণ কিছু সময় আগেই তীব্র ভূমিকম্প হয়েছে। সাধারণ মানুষ বলেছেন কেউ খাটে শুয়ে ছিলেন, কেউ টিভি দেখছিলেন, সেসময় আচমকা সবকিছু কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। তড়িঘড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। উলু শঙখধনি দিতে থাকেন মহিলারা। রায়গঞ্জ শহরের রাত্রি পৌনে ৯ টা নাগাদ এই ভূমিকম্পের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে এই ভূমিকম্পর উৎসস্থল সিকিমের গ্যাংটক। রিখটার স্কেলে ভূমিকম্পর তীব্রতা ছিল ৬.১। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার, জলপাইগুড়ি সহ সমস্ত জেলাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। উল্লেখ্য বিগত কয়েক বছরের মধ্যে এনিয়ে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবে বারবার কেন ভূমিকম্প হচ্ছে উত্তরবঙ্গে তা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। প্রশ্ন উঠছে তাহলে কি ধীরে ধীরে ভূমিকম্প প্রবণ হয়ে উঠছে উত্তরবঙ্গ?