আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে তিন দুষ্কৃতি। উদ্ধার দুটি গাড়ী
Connect with us

জেলার খবর

আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে তিন দুষ্কৃতি। উদ্ধার দুটি গাড়ী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৪ এপ্রিল : গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক দুটি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যাক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ির সেবক রোডে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে৷ ধৃতের নাম খোকন সরকার, বয়স ৪১।

সে শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকার বাসিন্দা। ধৃতের থেকে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড কার্তুজ সহ একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আশিঘর থানার পুলিশ ইস্টার্ন বাইপাসের ফুলেশ্বরী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সুরজিৎ বিশ্বাস ও শম্ভু বিশ্বাস। তাদের মধ্যে সুরজিৎ বিশ্বাসের কাছ থেকে একটি ৯ এম এম পিস্তল ও ২ রাউন্ড কার্তুজ ও শম্ভু বিশ্বাসের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নির্বাচনের আগে এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটাতেই আগ্নেয়াস্ত্রগুলি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।