আবাস যোজনার বিজ্ঞাপনে ছবি থাকলেও, মেলেনি বাড়ী। শুরু রাজনৈতিক চাপানউতোর
Connect with us

দেশ

আবাস যোজনার বিজ্ঞাপনে ছবি থাকলেও, মেলেনি বাড়ী। শুরু রাজনৈতিক চাপানউতোর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২২ মার্চ : প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপনে ছবি থাকলেও আবাস যোজনার বাড়ী পাননি। যদিও বিজ্ঞাপনে যে তাঁর ছবি ব্যবহৃত হয়েছে তা থেকেও অজানা কলকাতার বৌবাজার এলাকার ৭১ নম্বর মালিঙ্গা লেনের বাসিন্দা বছর পঞ্চাশের লক্ষ্মী দেবী।

উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি ও ২৫শে ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রকাশিত প্রথম সারির দৈনিক খবরের কাগজে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপন প্রকাশিত হয়। ওই বিজ্ঞাপনটি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার। সেই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মহিলার ছবি প্রকাশিত হয়। পাশাপাশি বিজ্ঞাপনে বলা হয়, ওই মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে নিজের ঘর পেয়েছেন, নিজের একটা ছাদ পেয়েছেন। বিজ্ঞাপনটি হিন্দি ও ইংরাজী উভয় ভাষাতেই প্রকাশিত হয়, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা। মাথার ওপর ছাদ পেয়ে প্রায় ২৪ লক্ষ পরিবার আত্মনির্ভর হয়েছে। যদিও এই পুরো ঘটনা অজানা লক্ষ্মীদেবীর। যদিও বিজ্ঞাপনে যে মহিলার ছবি ছাপা হয়েছিল, তাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। জাতীয় সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক দেখা করেন ওই মহিলার সাথে। লক্ষ্মীদেবী সাংবাদিকদের জানান, তিনি কোনওদিনও পাননি আভাস যোজনার সুযোগ-সুবিধা। উপরন্ত ৫০০ টাকা মাসিক ভাড়ায় ৭০-৮০ বর্গফুটের একটি ছোট্ট ঘরে সাত জন থাকেন। লক্ষ্মীদেবীর বক্তব্য, পুরো ঘটনাই মিথ্যে। আমার ছবি ব্যবহার করে একটা ভুল প্রচার করা হচ্ছে। যদিও ছবিটি আদৌ লক্ষ্মীদেবীর কি না, তা নিয়ে সরকারি আধিকারিকরা নিশ্চিত নন। তবে লক্ষ্মীদেবীর দাবি, মাস কয়েক আগে গঙ্গাসাগরের মেলায় তিনি চুক্তিভিত্তিক কাজ করেছিলেন। সে সময় একদল ফটোগ্রাফার তাঁর ছবি তোলেন। পরে তিনি দেখেন, সেই ছবি ব্যবহার করে একাধিকবার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এমনকী কলকাতায় হোর্ডিং-ফ্লেক্সও পড়েছে। যদিও নির্বাচনের পূর্বে এই ঘটনায় রীতিমতো রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷