১৩টি আসনে প্রার্থী দিল বিজেপি। পাশাপাশি ২টি আসেন প্রার্থী বদল
Connect with us

রাজনীতি

১৩টি আসনে প্রার্থী দিল বিজেপি। পাশাপাশি ২টি আসেন প্রার্থী বদল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ মার্চ : বিধানসভা নির্বাচনে বঙ্গের ক্ষমতা দখলে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। বাংলার নির্বাচনকে পাখির চোখ করে দফায় দফায় চমকপ্রদ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। মঙ্গলবার রাজ্যের আরও ১৩টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হল।

সেই সঙ্গে বদলে দেওয়া হল কাশীপুর-বেলগাছিয়া এবং চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থীদের। কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র চৌরঙ্গিতে বিজেপির প্রার্থী করা হয়েছিল জনপ্রিয় কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্র-র স্ত্রী শিখা মিত্রকে। যদিও শিখা মিত্র এর আগে ২০১১ সালে তৃণমূলের টিকিটে চৌরঙ্গির বিধায়ক হয়েছিলেন। তবে এবারে চৌরঙ্গি কেন্দ্রে শিখা মিত্রকে বিজেপির প্রার্থী করা হলে তিনি সাফ জানিয়ে দেন, তাঁর অনুমতি ছাড়াই বিজেপি প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বিজেপি প্রার্থী হচ্ছেন না। তাই এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নয়না ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করল দেবব্রত মাজিকে। অন্যদিকে কাশীপুর–বেলগাছিয়া কেন্দ্রেও প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছিল বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহার। তবে তিনি জানিয়ে দেন, বিজেপির থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রার্থী হওয়ার কথা বললেও তিনি জানিয়ে দেন বিজেপিতে যোগ দেবেন না। তারপরও বিজেপি তাঁর নাম ঘোষণা করেছে। তাই তিনি প্রার্থী হবেন না ফলে কাশীপুর–বেলগাছিয়ায় এবারে বিজেপি প্রার্থী করা হল দলের উত্তর কলকাতার সভাপতি শিবাজি সিংহ রায়কে। পাশাপাশি এদিন পাহাড়ের তিনটি আসনেও প্রার্থী দিল বিজেপি। দার্জিলিং থেকে বর্তমান বিধায়ক নীরজ জিম্বা, কালিম্পং থেকে ডঃ সুব্বা প্রধান এবং কার্শিয়াং থেকে বিষ্ণুপ্রসাদ শর্মাকে প্রার্থী করা হয়েছে।
করণদীঘিতে বিজেপির টিকিট দেওয়া হল সুভাষ সিনহাকে,ইটাহার থেকে অমিত কুমার কুণ্ডু। বালুরঘাট থেকে অশোক লাহিড়ী, বাগদা – বিশ্বজিৎ দাস
বনগাঁ – উত্তর অশোক কীর্তনিয়া , গায়ঘাটা – সুব্রত ঠাকুর , রাসবিহারী – লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা এবং বহরমপুর থেকে গেরুয়া শিবিরে প্রার্থী করা হল সুব্রত মৈত্রকে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই পারদ উর্ধ্বমুখী। নবান্নের দখল নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা একে একে এসে প্রচার চালাচ্ছে দলীয় প্রার্থীদের সমর্থনে। তবে শেষ হাসি হাসবে কোন দল তা প্রকাশ পাবে ২রা মে।

Continue Reading
Advertisement ads