দলীয় কার্যালয়ে ভাঙচুর আগুন, গোঁজ প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের
Connect with us

রাজনীতি

দলীয় কার্যালয়ে ভাঙচুর আগুন, গোঁজ প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গঙ্গারামপুর , ২০ মার্চ : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার ঠেঙ্গাপাড়ায় বিজেপি কার্যালয় ভাঙচুর করল বিজেপি কর্মীরা। গঙ্গারামপুরের ঘোষিত প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়কে পছন্দ না হওয়ায় ঠেঙ্গাপাড়া পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি ৫১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

উল্লেখ্য কিছুদিন আগে অমিত শাহ জনসভায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সত্যেন্দ্রনাথ রায়। এর আগে তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল এসসি এসটি সেলের সভাপতি ছিলেন। গত ২০১১ বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল বিধায়ক ছিলেন। পরেরবার ২০১৬-র বিধানসভা তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে পরাজিত হন। ফলে সত্যেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে এদিন তীব্র ক্ষোভ জানিয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রার্থী বদল না হলে গোঁজ প্রার্থী দাঁড় করিয়ে তারা সত্যেন্দ্রনাথ রায়কে হারিয়ে দেবেন। অন্যদিকে
দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিনয় বর্মন জানান, ঘটনা তার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। প্রার্থী নির্বাচন করেছে কেন্দ্রীয় কমিটি। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে। তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।

Continue Reading
Advertisement