কান্দাহার বিমান অপহরণের সময় নিজে পণবন্দি হতে চেয়েছিলেন মমতা, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা
Connect with us

রাজনীতি

কান্দাহার বিমান অপহরণের সময় নিজে পণবন্দি হতে চেয়েছিলেন মমতা, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী যশবন্ত সিনহা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একজন দক্ষ ফাইটার। লড়াকু। কান্দাহার বিমান অপহরণের সময় নিজে পণবন্দি হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। আজ এই অজানা তথ্য সামনে আনলেন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীর সভার সদস্য যশবন্ত সিনহা। জঙ্গিদের হাত থেকে বন্দিদের মুক্তির জন্য নিজে আত্মত্যাগ রাজি হয়েছিলেন মমতা। 

গোটা ভারতবর্ষ খুঁজলেও এমন নেত্রী পাওয়া অসম্ভব বলে মন্তব্য করলেন তিনি। যশবন্ত সিনহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তাকে হারানো মোটেই সহজ নয়। বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে এরাজ্যে বিজেপির হার অবশ্যম্ভাবী। আচ্ছেদিনের কথা বলে কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। এখন আচ্ছা দিনের বদলে দেশবাসী বুরে দিনের সন্মুখীন হচ্ছে। জিনিসের দাম হুহু করে বাড়ছে। রান্নার গ্যাস থেকে পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের দুর্মূল্যের জন্য দায়ী মোদি সরকারের ভ্রান্ত নীতি।’ এদিন তিনি আরও বলেন,’আমি নিশ্চিত বাংলার নির্বাচনে তৃণমূল বড় সাফল্য পাবে। বাংলার এই ভোট বাংলার পাশাপাশি গোটা দেশের ভবিষ্যতের জন্যও ভীষণ জরুরি। বাংলা থেকেই ২০২৪-এ পরিবর্তন হবে দিল্লিতে।” সূত্রের খবর, আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে যশবন্তর। মমতার সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা হয় দু’জনের। কিন্তু জীবনের শেষ বয়সে এসে কেন হঠাত তৃণমূলে যোগ? ব্যাখ্যা দিতে গিয়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। বললেন, “আজকের ঘটনায় হয়তো আপনারা চমকে গিয়েছেন। কেন এই বয়সে সক্রিয় রাজনীতিতে ফিরলাম? আসলে দেশ এই মুহূর্তে এক অদ্ভুদ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সমস্ত স্বশাসিত সংস্থা আজ বিপদের মুখে। এর মধ্যে রয়েছে বিচারব্যবস্থাও। দেশে গণতন্ত্র বিপন্ন। অথচ, কারও কোনও হেলদোল নেই। আজ এই দেশে কৃষক, মজুর সকলেই ত্রস্ত। স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে চরম দুর্দিন চলছে। তাতেও উদাসীন সরকার। এখনকার কেন্দ্রীয় সরকারের একটাই লক্ষ্য, ভোটে জেতা। বাকি সব চুলোই গেলেও তাদের কিচ্ছু যায় আসে না।

Continue Reading
Advertisement